ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পরীক্ষামূলক থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল স্টারলিং
পরীক্ষামূলক থেকে এবার বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্পেসএক্সের স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক। শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্টারলিংকের কার্যক্রম শুরুর ঘোষণা দেন প্রতিষ্ঠানটির ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার।
এ সময় তিনি বলেন, স্টারলিংককে শুধুমাত্র একটি ইন্টারনেট সেবা নয়, বরং “নির্ভরযোগ্য ও স্পর্শকাতর লাইফলাইন”। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ, যেমন ঘূর্ণিঝড় ও বন্যার সময় নিরবিচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করার ক্ষমতার ওপর গুরুত্ব দেন তিনি।
লরেন ড্রেয়ার বলেন, “উচ্চগতির ইন্টারনেট এখন আর কল্পনা নয়, বরং বাস্তবতা। স্টারলিংক এমন এক প্রযুক্তি, যা দুর্যোগকালেও যোগাযোগের সেতুবন্ধন অটুট রাখতে পারে।”
তিনি আরও বলেন, “আমরা কেবল স্যাটেলাইট পাঠাচ্ছি না, আমরা সম্ভাবনার নতুন দ্বার খুলছি। টেলিমেডিসিন, দূরশিক্ষা, ই-কমার্স, ডিজিটাল হেলথকেয়ার সবকিছুই নির্ভর করে স্থায়ী ও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট কানেক্টিভিটির ওপর।”
বিশ্বের ১৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে স্টারলিংকের কার্যক্রম চলমান। বাংলাদেশের প্রসঙ্গে তিনি বলেন, “এই দেশ প্রযুক্তিকে যেভাবে গ্রহণ করেছে, তা অন্যদের জন্য অনুকরণীয়।”
উল্লেখ্য, সংবাদ সম্মেলনের দিনটিই ছিল বাংলাদেশে ইন্টারনেট শাটডাউনের এক বছর পূর্তির দিন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইমাদুর রহমান এবং প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল