ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
আব্দুল্লাহ হিল রাকিবকে স্মরণে ডিইউ মার্কেটিং ২০ ফাউন্ডেশনের সভা
মার্কেটিং বিভাগের ২০তম ব্যাচের সাবেক ছাত্র, বিজিএমইএ এর সাবেক ভাইস প্রেসিডেন্ট, টিম গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং ডিইউ মার্কেটিং ২০ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত আব্দুল্লাহ হিল রাকিব এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৫ টায় ডিইউ মার্কেটিং ২০ ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ডিইউ মার্কেটিং ২০ ফাউন্ডেশনের সভাপতি ফারুক আহমেদ এবং বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনির আহমেদ খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক শিব শর্মা।
শোকসভায় মার্কেটিং বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থীরা প্রয়াত আব্দুল্লাহ হিল রাকিবের স্মৃতিচারণ করেন। তার সহপাঠীদের মধ্যে বক্তব্য রাখেন শাহ আলম, আব্দুল ওদুদ, বিদ্যুৎ ভৌমিক, নাফিজুল কাদিম, রেজাউর রহমান, জোবায়দা নাসরিন, রফিকুল ইসলাম, রাফিক হাসান, আতিকুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, গত ৯ জুন কানাডায় এক নৌকা দুর্ঘটনায় মারা যান আব্দুল্লাহ হিল রাকিব। তার মৃত্যুতে দেশের পোশাক শিল্পে শোকের ছায়া নেমে আসে। তিনি টিম গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে চারটি রুগ্ণ পোশাক কারখানাকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন। দেশের তৈরি পোশাক রপ্তানিকে ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার স্বপ্ন দেখতেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)