ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে ৬০০ স্কলারশিপ; বছরে পাবেন ৪৬ লাখ ৭৪ হাজার টাকা
ডুয়া ডেস্ক: বিদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্রাজুয়েট রিসার্চ স্কলারশিপ’ দিচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়। এ স্কলারশিপের আওতায় বিদেশি শিক্ষার্থীদের বিনা মূল্যে স্নাতকোত্তর এবং পিএইচডিতে পড়ার সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
১৮৫৩ সালে প্রতিষ্ঠিত মেলবোর্ন বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে অবস্থিত একটি পাবলিক গবেষণা প্রতিষ্ঠান। এর প্রধান ক্যাম্পাস পার্কভিল এলাকায় অবস্থিত।
সুযোগ-সুবিধা:- সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে;
- প্রতি বছর আবাসন ভাতা হিসেবে ৩৮,৫০০ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৪৬ লাখ ৭৪ হাজার ১৮৫ টাকা, ২০ এপ্রিলের হার অনুযায়ী) প্রদান করা হবে;
- আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্থানান্তর অনুদান বাবদ ৩,০০০ মার্কিন ডলার দেওয়া হবে;
- স্বাস্থ্য বীমার সুবিধা প্রদান করা হবে।
স্কলারশিপের সংখ্যা:মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের ‘গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ’ কর্মসূচির আওতায় মোট ৬০০টি স্কলারশিপ প্রদান করা হবে। দেশীয় ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা এসব স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা:- মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর বা পিএইচডি পর্যায়ে গবেষণা ডিগ্রির জন্য নির্বাচিত হতে হবে;
- স্নাতকোত্তরের জন্য আবেদনকারীর স্নাতক ডিগ্রি এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন থাকতে হবে;
- একাডেমিক রেজাল্ট হতে হবে চমৎকার;
- ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে;
- বিশ্বের সব দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া:মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট রিসার্চ কোর্সে ভর্তির জন্য আবেদন করার পর যদি শিক্ষার্থী স্নাতকোত্তর বা পিএইচডি পর্যায়ে গবেষণা ডিগ্রিতে নির্বাচিত হন, তাহলে তিনি স্বয়ংক্রিয়ভাবে ‘গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ’-এর জন্য বিবেচিত হবেন। আলাদাভাবে স্কলারশিপের জন্য আবেদন করার প্রয়োজন নেই।
আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৫।
বিস্তারিত তথ্য ও আবেদন পদ্ধতি সম্পর্কে জানতেএই লিংকে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)