ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ইরানের বন্দরে ভয়াবহ বিষ্ফোর’ণ
ডুয়া ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ শহর বন্দর আব্বাসের কাছে শহীদ রাজায়ী সমুদ্র বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৫১৬ জন আহত হয়েছেন।
আজ শনিবার (২৬ এপ্রিল) দুপুরে দেশটির সবচেয়ে বড় ও আধুনিক এই বন্দরে বিস্ফোরণটি ঘটে।
ইরানের জরুরি সেবার মুখপাত্র বাবাক ইয়াকতেপেরেস্ট জানিয়েছেন, এখন পর্যন্ত ৫১৬ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। আহতদের হরমুজগান প্রদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিস্ফোরণের পর অনেকেই ধারণা করেন এটি নাশকতার ফল হতে পারে। তবে ইরানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র হোসেন জাফারি জানিয়েছেন, কোনো নাশকতার আলামত মেলেনি।
তিনি বার্তা সংস্থা আইএলএনএ-কে বলেন, কনটেইনারের ভেতরে থাকা রাসায়নিক পদার্থ থেকেই বিস্ফোরণ ঘটতে পারে।
হোসেন জাফারি জানিয়েছেন, ‘বিস্ফোরণ নিয়ে অনেক গুজব ছড়ানো হচ্ছে।’ সেগুলোতে বিশ্বাস না করে সরকারি তথ্যের জন্য সবাইকে অপেক্ষার আহ্বান জানিয়েছেন এ কর্মকর্তা।
তিনি আরও বলেন, “বিষাক্ত ধোঁয়ার কারণে সেখানে উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর প্রকৃত হতাহতের তথ্য জানা যাবে। তবে এখন পর্যন্ত কারও মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু বিস্ফোরণের তীব্রতা এতটাই শক্তিশালী ছিল যে এটি প্রায় ৫০ কিলোমিটার দূরেও অনুভূত হয়েছে।”
ইরানের সরকারি বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ‘ছোট একটি আগুন থেকে সবকিছুর সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনটি দ্রুত সময়ের মধ্যে অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে। যেটির প্রভাবে বিশাল বিস্ফোরণ হয়। সেখানকার আবহাওয়া অত্যাধিক গরম এবং দাহ্য প্রদার্থ থাকায় বিস্ফোরণের তীব্রতা বেশি ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।’
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ‘যেসব কনটেইনারে বিস্ফোরণ হয়েছে সেগুলোর ভেতর কী ছিল তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। তবে সেখানে সালফার জাতীয় পদার্থের গন্ধ পাওয়া যাচ্ছে।’
প্রথম বিস্ফোরণের পর সেখানে আরও কয়েকটি বিস্ফোরণ ঘটে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সরকারি সংবাদমাধ্যম। উদ্ধারকারীরা হতাহত ও যানবাহন সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন।
ইরানি বার্তা সংস্থা ইরনা সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, শহীদ রাজায়ী বন্দর ইরানের সবচেয়ে আধুনিক সমুদ্র বন্দর। এটি হরমুজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাস থেকে ২৩ কিলোমিটার পূর্বে এবং হরমুজ প্রণালীর উত্তরে অবস্থিত, যেখানে দিয়ে বিশ্বের মোট উৎপাদিত তেলের এক-পঞ্চমাংশ পরিবহন হয়।সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?