ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
ভারতকে হুঙ্কার ইসলামাবাদের
‘একজন পাকিস্তানিও ক্ষতির সম্মুখীন হলে পরিণাম ভোগ করতে হবে’
ডুয়া ডেস্ক: কাশ্মিরের পেহেলগামে হামলার ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে। হামলায় পাকিস্তান পরোক্ষভাবে জড়িত বলে অভিযোগ করেছে ভারত। এ ঘটনায় চরম প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মোদি। এদিকে, পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তবে পাকিস্তানে হামলার পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খাজা আসিফ বলেন, একজন পাকিস্তানিও যদি ক্ষতির সম্মুখীন হয়, তাহলে ভারতকে এর পরিণাম ভোগ করতে হবে।
তিনি আরও বলেন, “যদি ভারত পাকিস্তানের মাটিতে কোনো অভিযান চালানোর কথা চিন্তা করে, এটা কোনো ভুল বোঝাবুঝির মধ্যে থাকা উচিত নয়। তাদেরকে (ভারত) এর পরিণাম ভোগ করতে হবে।”
গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
খাজা আসিফ বলেন, “যদি পাকিস্তানি নাগরিকরা নিরাপদ না থাকেন, ভারতকেও এর পরিনাম ভোগ করতে হবে। পাকিস্তানের শহরগুলোতে ভারতের সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা রয়েছে, এমন তথ্য পাকিস্তানের কাছে রয়েছে।”
সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, “ভারত যদি পাকিস্তানের কোনো শহরে কোনো ধরনের তৎপরতা চালায়, কোন পাকিস্তানি নাগরিকের ক্ষতি করে তবে পাকিস্তানও একইভাবে জবাব দেবে।”
তিনি আরও বলেন, “ভারতসহ যে কোনো স্থানে সংঘটিত সন্ত্রাসী কার্যক্রমের নিন্দা জানাই আমরা। কিন্তু আমাদের নিজেদেরও আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে।”
ভারতকে অভিযুক্ত করে খাজা আসিফ বলেন, “আফগানিস্তানের টিটিপিসহ অন্যান্য সন্ত্রাসী রয়েছে। পাকিস্তানে সন্ত্রাসবাদের ধরণ ভারতের মতোই। এবং কুলভূষণ যাদব সন্ত্রাসবাদে ভারতের জড়িত থাকার জীবন্ত প্রমাণ।”
তিনি আরও বলেন, “বেলুচ লিবারেশন আর্মি এবং তেহরিক-ই তালিবান পাকিস্তানের নেতারা ভারতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। কারও কোনো সন্দেহ থাকা উচিত নয়, আমরা সম্পূর্ণভাবে ভারতের যেকোনো অভিযানের জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি।”
পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন, “ভারত যদি কোনো পদক্ষেপ নেয়, তাহলে পুলওয়ামায় অতীতে যেভাবে কঠোর জবাব দেওয়া হয়েছিল, এবারও একইরকম প্রতিক্রিয়া দেওয়া হবে। কোনো আন্তর্জাতিক চাপের কাছে আমরা নতি স্বীকার করব না।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট