ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
বেসরকারি স্কুল-কলেজে ভর্তিচ্ছুদের জন্য সুখবর
ডুয়া ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৩ এপ্রিল) এ নীতিমালা সংশোধন করে পরিপত্র জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
সংশোধিত নীতিমালা অনুযায়ী- প্রতিটি একক শ্রেণিতে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা হবে ৫৫ জন। আগের নীতিমালা অনুযায়ী শিক্ষার্থী ভর্তির সর্বোচ্চ সীমা ছিল ৪০ জন।
সংশোধিত নীতিমালায় ১৫ জন বেশি শিক্ষার্থী ভর্তি করাতে পারবে প্রতিষ্ঠানগুলো। এছাড়া সর্বোচ্চ তিনটি শাখা (মূল শাখা একটি ও অতিরিক্ত দুটি) থাকবে। প্রতিটি শ্রেণিতে অনুমোদিত শাখায় কর্মরত শিক্ষকের বাইরে এমপিও দেওয়া যাবে না।
সংশোধিত নীতিমালা অনুযায়ী অ্যাকাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত কোনো মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমিক স্তর এমপিওভুক্ত না হয়ে কেবল নিম্নমাধ্যমিক স্তর (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত) এমপিওভুক্ত হলে মাধ্যমিক স্তরে নিয়োগপ্রাপ্ত কোনো বিষয়ের শিক্ষককে ওই প্রতিষ্ঠানের নিম্নমাধ্যমিক স্তরের শূন্যপদে একই বিষয়ে সমন্বয় করা যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা