ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
বিনা বেতনে থাইল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
ডুয়া ডেস্ক: উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর। থাইল্যান্ডের এশিয়ান ইউনিবার্সিটি অব টেকনোলজি (এআইটি) ২০২৫ সালের জন্য রয়্যাল থাই স্কলারশিপ দিচ্ছে। এর মাধ্যমে এশিয়ার যে কোন দেশের শিক্ষার্থীরা সম্পূর্ণঅর্থায়নেপিএইচডি ও মাস্টার্স প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ পাবেন।
১৯৫৯ সালে এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির যাত্রা শুরু হয়। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত এআইটি। প্রতিষ্ঠানটি উচ্চশিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত পরিবর্তন ও টেকসই উন্নয়নসাধনে কাজ করে।
রয়্যাল থাই বৃত্তির সুযোগ-সুবিধা-
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ;
শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা বেতনে অধ্যয়নের সুযোগ;
আবাসনের সুবিধা;
জীবনযাত্রার খরচ এবং ফ্রি রেজিস্ট্রেশনের সুযোগ
আবেদনের যোগ্যতা-স্নাতকোত্তরে আবেদনের জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে;
একাডেমিক সিজিপিএ মিনিমাম ৩.৫ থাকতে হবে;
পিএইচডির জন্য অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
একাডেমিক সিজিপিএ স্নাতক ও স্নাতকোত্তরে ৩ দশমিক ৫ থেকে ৪ থাকতে হবে ও
ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএসে ব্যান্ডস্কোর ন্যূনতম ৬ থাকতে হবে।
অন্যান্য প্রয়োজনীয় তথ্য-
আবেদনকারীর সিভি;
পাসপোর্ট;
একাডেমিক ট্রান্সক্রিপ্ট;
সনদ ও মার্কশিট;
দুটি রেফারেন্স লেটার;
ইংরেজি ভাষাদক্ষতা পরীক্ষার সনদ ও
রিসার্চ প্রপোজাল।
আবেদন করবেন যেভাবে-আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়টির অফিশিয়ালওয়েবসাইটের লিংকে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)