ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
উত্থাপিত অভিযোগ অসত্য ও ভিত্তিহীন : এমজিআই
ডুয়া ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) তাদের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অভিযোগগুলোকে “মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে প্রত্যাখ্যান করেছে।
এক বিবৃতিতে এমজিআই জানায়, “আমাদের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কিছু সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে। এসব অভিযোগের কোনো ভিত্তি নেই এবং আমরা তা দৃঢ়ভাবে অস্বীকার করছি।”
তারা আরও জানায়, স্থানীয় ও আন্তর্জাতিক যেকোনো স্বচ্ছ তদন্তেই প্রমাণিত হবে যে প্রতিষ্ঠানটি আইন ও নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে। “আমাদের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা কঠোর এবং নিয়মিত নিরীক্ষার (অডিট) আওতায় রয়েছে” বলে উল্লেখ করে এমজিআই।
বিবৃতিতে বলা হয়, আইএফসি, ডিইজি এফএমওসহ বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক সংস্থার সঙ্গে অংশীদারিত্বই প্রমাণ করে যে এমজিআই নৈতিকতা, স্বচ্ছতা এবং আইন মেনে চলে।
তারা মনে করেন, “কিছু অভিযোগ স্পষ্টতই আমাদের প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে করা হয়েছে। আমরা সংবাদমাধ্যমসহ সব অংশীজনকে দায়িত্বশীলতা বজায় রেখে তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশের আহ্বান জানাচ্ছি।”
এমজিআই আরও জানায়, ‘আমরা আমাদের সব সহকর্মী, অংশীদার, বিনিয়োগকারী, বাংলাদেশ সরকার এবং দেশ-বিদেশের শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, যাঁরা আমাদের প্রতি আস্থা রেখেছেন। এই আস্থা আমাদের অনুপ্রেরণা, যা আমাদের সততা ও দৃঢ়তার সঙ্গে জাতীয় উন্নয়নে অবদান রাখতে উৎসাহিত করে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এনএসইউ, নেই ঢাবি-বুয়েট
- নিউগিনি প্রোপার্টিজে হামলা-লুটপাট: জামায়াতের এমপির জামাতা গ্রেপ্তার