ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
হকি
থাইল্যান্ডকে হারিয়ে সেমিতে বাংলাদেশ
ডুয়া ডেস্ক: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) গ্রুপপর্বে টানা তিনটি জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ হকি দল। আগামীকাল গ্রুপপর্বের শেষ ম্যাচে তাদের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এই ম্যাচের ফলাফল নির্ধারণ করবে, শেষ চারেই বাংলাদেশের প্রতিপক্ষ কে হবে।
ইন্দোনেশিয়ার জাকার্তায় এএইচএফ কাপ হকিতে বাংলাদেশ-থাইল্যান্ড ম্যাচও এক ঘন্টা দেরিতে শুরু হয়। আজকের ম্যাচে প্রথম কোয়ার্টার ছিল গোলশূন্য। দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত থাকলেও কেউ জালের দেখা পায়নি। দ্বিতীয় কোয়ার্টারে খেলা জমে ওঠে—৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল ইসলাম, বাংলাদেশকে এগিয়ে দেন ১-০ ব্যবধানে। তবে ছয় মিনিট পরেই ক্রাইউচ ফিল্ড গোল করে ম্যাচে সমতা ফেরান। ১-১ গোলের স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় দুই দল।
বিরতির পর খেলা শুরু হওয়ার মাত্র চার মিনিটের মাথায় গোল করে আবার বাংলাদেশকে এগিয়ে দেন আরশাদ হোসেন। এরপর বাকি ২৬ মিনিট দুই দলই গোলের জন্য চেষ্টা চালালেও আর কেউ জালের দেখা পায়নি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচের জয়সূচক গোলটি করলেও ম্যাচসেরা নির্বাচিত হন আশরাফুল ইসলাম।
এর আগের ম্যাচেও ইন্দোনেশিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ের মুখে পড়েছিল বাংলাদেশ। নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র ২০ সেকেন্ড আগে পাওয়া গোলেই জয় নিশ্চিত হয়। অথচ অতীতে থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার মতো দলগুলোর বিপক্ষে সহজেই জিতেছিল বাংলাদেশ। এবার তাদেরকে প্রতিটি ম্যাচেই দিতে হচ্ছে কঠিন পরীক্ষা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর