ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
মাহফুজ আলম
‘বুধবার কুয়েট যাবেন ইউজিসির প্রতিনিধি দল’
ডুয়া নিউজ: শিক্ষার্থীদের আন্দোলন ও অনশন ইস্যু নিয়ে আগামীকাল বুধবার পরিস্থিতি পর্যালোচনার জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধি দল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে মাহফুজ আলম লেখেন, “কুয়েটের শিক্ষার্থী আন্দোলন ইস্যুতে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের সাথে কথা হয়েছে। উনি ইতোমধ্যে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। আগামীকাল ইউজিসি থেকে একটি প্রতিনিধিদল সরেজমিন পরিস্থিতি পর্যালোচনা করতে কুয়েটে যাবেন। তারপর বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।”
প্রসঙ্গত, ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জেরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের নেতা-কর্মী ও স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন। এরপর ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল বন্ধ ঘোষণা করে।
পরবর্তীতে, ১৪ এপ্রিল রাতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় আগামী ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম শুরুর এবং ২ মে থেকে হল খোলার সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা ১৫ এপ্রিল হলগুলোর তালা ভেঙে প্রবেশ করেন এবং উপাচার্যের পদত্যাগ দাবিতে এক দফা আন্দোলনে নামেন।
এর ধারাবাহিকতায়, গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ওয়েলফেয়ার সেন্টারের সামনে একদফা দাবিতে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা। বিকেল ৪টার কিছু আগে আন্দোলনকারীরা সেখানে জড়ো হয়ে অনশন শুরু করেন। এ সময় কুয়েটের কয়েকজন শিক্ষক অনশনস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের