ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ইশরাকের শপথ নিয়ে নতুন তথ্য দিল আপিল বিভাগ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানো সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের (ইসি) এখতিয়ারভুক্ত বিষয় বলে মন্তব্য করেছে আপিল বিভাগ।
রোববার (১ জুন) সন্ধ্যায় এ সংক্রান্ত পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে আপিল বিভাগ। এতে বলা হয়, “ইশরাকের শপথ ইস্যুটি সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ারাধীন।”
এর আগে, গত ২৯ মে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেন এবং পর্যবেক্ষণসহ আপিল নিষ্পত্তি করেন।
এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আদালতের রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর পরবর্তী করণীয় ঠিক করা হবে।
এদিকে, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে তার সমর্থকরা রোববারও নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তারা প্রধান ফটকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে তালা ঝুলিয়ে দেন, যার ফলে নাগরিকসেবা কার্যক্রম স্থবির হয়ে পড়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী