ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
গাজীপুর
সেনা সদস্যের ম’রদেহ উদ্ধার
গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের একটি ওয়ার্কশপ ভবন থেকে সেনা সদস্য এসএম সৌরভ হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।
সৌরভ হোসেনের বাড়ি ঝিনাইদহ জেলার গাড়াগঞ্জ গ্রামে। তার পিতার নাম উজির আলী মোল্লা। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে না ফেরার দেশে চলে গেছেন তিনি।
এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, “রবিবার ভোর ৫টা ১০ মিনিটে জয়দেবপুর থানাধীন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট আরপি গেইট সংলগ্ন সৈনিক ব্যারাকে এসএম সৌরভ হোসেন কনস্ট্রাকশনের বাঁশের সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।”
তিনি আরও বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে সৌরভ বগুড়া সেনানিবাস থেকে রাজেন্দ্রপুর সেনানিবাসে এমপি (এপিসি) স্কট হিসেবে বদলি হন। তিনি অনলাইনে জুয়া খেলে সর্বশান্ত হয়ে মানসিক অশান্তিতে ছিলেন। রোববার ল্যান্স কর্পোরাল ইয়াসির আরাফাতের মোবাইল থেকে ১৪ হাজার সৌরভ মোবাইলে বেটিং সাইডে ডিপোজিট করেন। ইয়াসিন টের পেয়ে সৌরভকে ধরে ফেলেন এবং লোকজন ডাকাডাকি করেন। পরে সৌরভকে শাস্তি হিসেবে নজরবন্দী রাখা হয়। ভোরে সৌরভ ওয়াশরুমে যাওয়ার কথা বললে, পাহারাদার তাকে গার্ড দিয়ে ওয়াশরুমে নিয়ে যান। কিছুক্ষণ পরে প্রহরী সৌরভকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে দেখে সৌরভ ওয়াশরুমে নেই। একপর্যায়ে গার্ড কমান্ডার ও প্রহরী দেখতে পান, টয়লেটের ভেতর সানসেডের জানালা খোলা। ওই জানালা দিয়ে ইউনিফর্ম, বুট পরা অবস্থায় সৌরভ তৃতীয় তলার পূর্ব পাশে সাইডের কনস্ট্রাকশনের বাঁশের সাথে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এসময় মরদেহের পাশে বিশেষ চিরকুট উদ্ধার করা হয়।”
ওসি আব্দুল হালিম জানান, আত্মহত্যার আগে সৌরভ একটি চিরকুটে নিজের দোষ স্বীকার করে আত্মহত্যার পেছনের কারণ উল্লেখ করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট