ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দেশে তুরস্কের অর্থায়নে নির্মিত হবে অত্যাধুনিক হাসপাতাল
বাংলাদেশে একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণে আগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে তুরস্ক। সম্প্রতি আঙ্কারায় বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হকের সঙ্গে বৈঠকে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ড. কেমাল মেমিসওলো এ প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেন।
রোববার (১ জুন) তুরস্কে বাংলাদেশের দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতাল নির্মাণ নিয়ে কয়েক বছর ধরেই আলোচনায় ছিল উভয় দেশ। তবে জায়গা বরাদ্দসংক্রান্ত জটিলতার কারণে প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব হয়নি। সম্প্রতি বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর তুরস্ক সফরের সময় বিষয়টি নতুন করে গুরুত্ব পায় এবং জায়গা বরাদ্দে আর কোনো সমস্যা থাকবে না বলে আশ্বাস দেওয়া হয়।
এই প্রেক্ষাপটে রাষ্ট্রদূত আমানুল হক বিষয়টি নিয়ে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন। ড. মেমিসওলো জানান, হাসপাতাল নির্মাণ পরিকল্পনা এগিয়ে নিতে শিগগিরই একটি কমিটি গঠন করা হবে এবং তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, হাসপাতালটি হলে সেটি যেন বাংলাদেশি জনবল দিয়ে পরিচালিত হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। এর মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবা খাতে একটি বড় পরিবর্তন আসবে এবং রোগীদের আর বিদেশমুখী হতে হবে না।
বৈঠকে রাষ্ট্রদূত ২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার সময় আহত সাতজন বাংলাদেশিকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ায় তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান। তিনি তুরস্কের বিশেষ সুবিধার আওতায় আরও আহত বাংলাদেশিদের চিকিৎসা করানোর প্রস্তাব দেন। জবাবে স্বাস্থ্যমন্ত্রী সম্ভাব্য সুস্থ হওয়া যেতে পারে এমন রোগীদের একটি তালিকা পাঠানোর অনুরোধ জানান।
বৈঠকে আরও আলোচনা হয়—বাংলাদেশি চিকিৎসক ও নার্সদের তুরস্কে প্রশিক্ষণের সুযোগ, আহতদের সহায়তায় বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠানো এবং যেসব বাংলাদেশি অঙ্গ হারিয়েছেন, তাদের জন্য কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল