ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
প্রান্তিক কৃষকদের জন্য সাউথইস্ট ব্যাংকের বিশেষ আর্থিক সহায়তা
ডুয়া ডেস্ক : কৃষি খাতের টেকসই উন্নয়ন ও প্রান্তিক কৃষকদের উন্নয়নে বিশেষ কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে তিনটি গুরুত্বপূর্ণ খাতে আর্থিক সহায়তা প্রদান করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি।
এই সহায়তার আওতায় কৃষকরা উপকৃত হবেন কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষি যন্ত্রপাতি ক্রয়, এবং কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণে।
সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন ব্যাংকের প্রধান কার্যালয়ে, “আশ্রয়” এনজিওর মাধ্যমে প্রান্তিক কৃষকদের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন।
সাউথইস্ট ব্যাংক পিএলসি “আশ্রয়” এনজিওর সাথে সমন্বয় করে এই সহায়তা প্রেরণ করেছে।
সহায়তা প্রাপ্ত কৃষকদের পাশাপাশি “আশ্রয়” এনজিওর প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক ড. মোঃ আহ্সান আলী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় মাছুম উদ্দিন খান ও আবিদুর রহমান চৌধুরী; ইভিপি ও কোম্পানি সেক্রেটারি মামুনুর রশীদ, এফ সি এস; সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কর্পোরেট অ্যাফেয়ার্স এন্ড সি এস আর বিভাগের প্রধান মো: মুশফিকুর রহমান এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ব্যাংকের এই বিশেষ সিএসআর তহবিল প্রান্তিক কৃষকদের অর্থনৈতিক অগ্রগতিতে একটি কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ