ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা
ডুয়া ডেস্ক: চলমান উত্তেজনা ও সংঘর্ষ এড়াতে বুধবার ও বৃহস্পতিবার ঢাকা সিটি কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এফ. এম. মোবারক হোসাইন মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৩টা ২৪ মিনিটে এ ঘোষণা দেন।
অধ্যক্ষ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আপনারা কেউ কোনো ধরনের সংঘাতে জড়াবেন না। পুরো বিষয়টি এখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। কলেজের অবকাঠামোর যে ক্ষতি হয়েছে তার জন্য প্রশাসনের কাছে বিচার চাওয়া হয়েছে। তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ও ক্ষতিপূরণ নিশ্চিত করবে।”
তিনি আরও জানান, যাতে ভবিষ্যতে আর কোনো সংঘাতের পরিস্থিতি সৃষ্টি না হয় সে লক্ষ্যে আগামী দুই দিন কলেজ বন্ধ থাকবে। পাশাপাশি শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান তিনি।
তবে কলেজ বন্ধের সিদ্ধান্তে একমত নয় অনেক শিক্ষার্থী। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় তাদের স্লোগান দিতে দেখা গেছে।
এর আগে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জেরে রাজধানীর সায়েন্সল্যাবরেটরি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হলেও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সায়েন্সল্যাব মোড়ে সিটি কলেজের সামনে অর্ধশতাধিক পুলিশ সদস্য অবস্থান নেন এবং কলেজ ভবন ঘিরে রাখেন। অন্যদিকে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। ফলে নীলক্ষেত থেকে সায়েন্সল্যাবগামী সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা