ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
বাংলাদেশ ব্যাংক
এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির বেশি রাখার নির্দেশ
ডুয়া নিউজ: বিদ্যুৎ সাশ্রয়ে ভিন্নধর্মী উদ্যোগ নিল বাংলাদেশ ব্যাংক। দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।
আজ সোমবার (২১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।
ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে সরকার দেশের সব অফিস, আদালত ও প্রতিষ্ঠানে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখার নির্দেশ দিয়ে একটি পরিপত্র জারি করে। মন্ত্রিপরিষদ বিভাগের এই নির্দেশনা অনুসরণ করে বাংলাদেশ ব্যাংক ১৩ এপ্রিল ব্যাংকগুলোর এসির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেয়। এর ধারাবাহিকতায় এবার আর্থিক প্রতিষ্ঠানগুলোকে একই নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ একটি পরিপত্র জারি করে। এতে উল্লেখ করা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত পরামর্শ অনুযায়ী, সরকারি-বেসরকারি দপ্তর ও গৃহস্থালিতে ব্যবহৃত শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসে নির্ধারণ করার সুপারিশ করা হয়েছে।
রমজান, গ্রীষ্মকাল ও সেচ মৌসুম একসঙ্গে শুরু হওয়ায় বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বাড়বে। এ সময় শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের থার্মোস্ট্যাট নির্ধারিত তাপমাত্রায় ব্যবহার করলে বিদ্যুৎচাহিদা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। এমন পরিস্থিতিতে সব সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি প্রতিষ্ঠানে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে নির্ধারণের সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন