ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
কনটেন্ট ক্রিয়েটরদের দুঃসংবাদ দিলো ইউটিউব
ডুয়া নিউজ : ইউটিউবে ভিডিওর হেডলাইন-থাম্বনেলে দারুণ চমক অথচ ভিডিওতে কোনো তথ্যবহুল কিছু নেয়। সাধারণ মানুষকে বোকা বানাতে বিভ্রান্তিকর এমন সব ক্লিক বেট কনটেন্ট ভারত থেকে মুছে ফেলবে ইউটিউব কর্তৃপক্ষ।
সাধারণ মানুষকে বোকা বানাতে বিভ্রান্তিকর এমন সব ক্লিক বেট কনটেন্ট ভারত থেকে মুছে ফেলবে ইউটিউব কর্তৃপক্ষ।
‘ক্লিকবেইট’ কৌশলে করা এসব ভিডিওতে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য জানা যায় না। এমনকি মিথ্যা তথ্যও ছড়িয়ে পড়ে। এর ফলে বিভ্রান্ত হন দর্শকেরা। এ সমস্যা সমাধানে চটকদার শিরোনাম ও থাম্বনেইলযুক্ত ক্লিকবেইট ভিডিও বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ইউটিউব। আর এর প্রয়োগ শুরু হবে ভারত থেকে।
নতুন এ সিদ্ধান্তের আওতায় যেসব ভিডিওর শিরোনাম বা থাম্বনেইলে দর্শকদের আকৃষ্ট করতে ভুল তথ্য রয়েছে এবং ভিডিওর মূল বিষয়বস্তুর সঙ্গে থাম্বনেইল ও শিরোনামের মিল নেই, সেগুলো ইউটিউব থেকে মুছে ফেলা হবে।
এক ব্লগ বার্তায় ইউটিউব জানিয়েছে, নতুন নীতিমালা প্রথমে ভারতে কার্যকর করা হবে। এরপর কয়েক মাসের মধ্যে অন্যান্য দেশেও চালু করা হবে। ইউটিউবের মুখপাত্র জ্যাক ম্যালন এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের নতুন নীতিমালা ক্লিকবেইটের অপব্যবহার বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
ইউটিউবের তথ্যমতে, এই নীতিমালার আওতায় ‘ব্রেকিং নিউজ’ ও ‘চলমান ঘটনাবলি’ শীর্ষক শিরোনাম থাকা বিভ্রান্তিকর ভিডিওগুলো বিশেষভাবে পর্যবেক্ষণ করা হবে। তবে ক্লিকবেইট ভিডিও মুছে ফেলা হলেও নির্মাতাদের কোনো স্ট্রাইক দেওয়া হবে না।
এ বিষয়ে ইউটিউব জানিয়েছে, ‘আমরা নির্মাতাদের সচেতন করতে কাজ চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে আমাদের নজর নতুন আপলোড হওয়া ভিডিওগুলোর ওপর বেশি থাকবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)