ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
যে কারণে নির্বাচনে অংশ নেননি নাসিম
ডুয়া ডেস্ক : অভিনেতা আহসান হাবীব নাসিম ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের টানা তিনবার নির্বাচিত শীর্ষ নেতা ছিলেন। সংগঠনটির এবারের নির্বাচনে অংশ নেননি তিনি।
সম্প্রতি সংগঠনের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এরপরই নির্বাচনে অংশ না নেয়ার কারণ জানিয়েছেন এ অভিনেতা।
রোববার (২০ এপ্রিল) দুপুরে নিজের ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে সংগঠনের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন আহসান হাবীব নাসিম।
পোস্টে তিনি লিখেছেন, ‘২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল ২০২৫ পর্যন্ত অভিনয়শিল্পী সংঘে পর পর দুইবার সাধারণ সম্পাদক এবং একবার সভাপতি নির্বাচিত হয়ে সব শিল্পীর সার্থ রক্ষার জন্য বিভিন্ন অংশীজনের সঙ্গে কাজ করেছি।’
তিনি লিখেছেন, ‘অভিনয়শিল্পী, পরিচালক, প্রযোজক, ডিওপি, লাইট গ্যাফার, মেকাপ আর্টিস্ট, প্রোডাকশন বয়-ম্যনেজার, বিনোদন সাংবাদিক সহ অনেক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে একটি সুস্থ-সুন্দর শুটিং পরিবেশ তৈরি, শিল্পীর নিরাপত্তা, সামাজিক মর্যাদাসহ বিভিন্ন বিষয়ে কাজ করতে গিয়ে কিছু সফলতা এসেছে।’
তিনি আরও লিখেছেন, ‘কিছু ক্ষেত্রে যে ভুল-ত্রুটি হয়েছে, তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। খুব সচেতন থেকেছি, যাতে পদের চেয়ার মুখ্য হয়ে না ওঠে। তাই এবার নির্বাচন থেকে বিরত থেকেছি। এই দীর্ঘ কর্মযাত্রায় সহযোগিতার জন্য সব শিল্পী, অভিনয় সংশ্লিষ্ট সব সংগঠন ও বিনোদন সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
পোস্টের শেষদিকে সহকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করে আহসান হাবীব নাসিম লিখেছেন, ‘তিনটি নির্বাহী কমিটির সব সহকর্মীকে আন্তরিক ধন্যবাদ জানাই। ২০২৫-এর নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন, সবার প্রতি ভালোবাসা, যারা বিজয়ী হয়েছেন তাদের অভিনন্দন। নতুন উদ্যমে এগিয়ে যাক অভিনয়শিল্পীদের ভরসার সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।’
গত ১৯ এপ্রিল অভিনয়শিল্পী সংঘের তিন বছর মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ৩১০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম। আর ৩৬৭ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ