ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি
৩০ শতাংশ কোটা বাতিল ও অটো এমপিও চালুর দাবি
ডুয়া ডেস্ক: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর আসন্ন ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৩০ শতাংশ নারী কোটা বাতিল করে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে ১৮তম নিবন্ধনের ভাইভা প্রার্থীরা।
সোমবার (২১ এপ্রিল) এনটিআরসিএ চেয়ারম্যানের বরাবর স্মারকলিপি দিয়ে তারা এ দাবি জানান। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, দেশের সরকারি চাকরিতে কোটা সংস্কার হলেও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো ৩০ শতাংশ নারী কোটা বহাল রাখা হয়েছে, যা বৈষম্য তৈরি করছে এবং মেধাভিত্তিক নিয়োগকে বাধাগ্রস্ত করছে।
ভাইভা প্রার্থীরা জানান, ৫ম গণবিজ্ঞপ্তির সময় ২৮ হাজার নারী কোটার বিপরীতে মাত্র ১০ হাজার পদ পূরণ হয়েছিল। এতে বহু শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট দেখা দেয়। তারা আশঙ্কা প্রকাশ করেন ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতেও একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটতে পারে।
প্রার্থীদের দাবি, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে নারী কোটাসহ সব ধরনের কোটা বাতিল করে মেধা-ভিত্তিক (৯৩ শতাংশ) নিয়োগ নিশ্চিত করতে হবে। এছাড়া দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশ, অটো এমপিও চালু এবং বদলি কার্যক্রম শুরুর আগে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিও জানানো হয়।
স্মারকলিপিতে তারা বলেন, "আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। তাই বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কোটাভিত্তিক নয়, মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে হবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক