ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
কুবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ মঙ্গলবার
ডুয়া নিউজ: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল ২২ এপ্রিল (মঙ্গলবার) প্রকাশ করা হবে।
সোমবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ‘সি’ ইউনিটের ফলাফল ইতোমধ্যেই প্রস্তুত হয়ে গেছে। তবে বিদ্যুৎ সমস্যার কারণে ‘এ’ ইউনিটের ফল প্রস্তুতে কিছুটা বিলম্ব হয়েছে। দুই ইউনিটের ফলাফল একসঙ্গে আগামীকাল প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘সি’ ইউনিটে ১২টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ৯ হাজার ৯৫২ জন, যার মধ্যে উপস্থিত ছিলেন ৭ হাজার ৬৪৬ জন। উপস্থিতির হার ছিল ৭৬.৮৩ শতাংশ। অন্যদিকে ‘এ’ ইউনিটে ৩০টি কেন্দ্রে ৩২ হাজার ৬৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ২১ হাজার ৯৯৯ জন। এ ইউনিটে উপস্থিতির হার ছিল ৬৭.৫৩ শতাংশ।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল সকালে ‘সি’ ইউনিট এবং বিকেলে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)