ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নতুন সিজন নিয়ে ফিরছে ‘ব্যাচেলর পয়েন্ট’
ডুয়া ডেস্ক : দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জনপ্রিয় নাটক সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন মৌসুমের ঘোষণা দিলেন পরিচালক কাজল আরেফিন অমি। আড়াই বছর দীর্ঘ বিরতির পর এবার আসছে পঞ্চম সিজন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টার শেয়ার করে অমি লেখেন, ‘দীর্ঘ দুই বছর ছয় মাস পরে আবারও ফিরছে ব্যাচেলর পয়েন্ট।’
২০১৮ সালে প্রথম সম্প্রচারিত হয়েছিল ‘ব্যাচেলর পয়েন্ট’। নাটকটি খুব দ্রুত দর্শকদের মন জয় করে নিয়েছিল। ব্যাচেলর জীবনের মজার গল্প তুলে ধরে সিরিজটি জনপ্রিয় হয়ে ওঠে।
কাবিলা, পাশা, হাবু, শুভ, রিয়া, নাবিলা, শিমুল, সিরিন, বরহান, জাকির আর অন্তরা চরিত্রগুলো তখন ঘরে ঘরে পরিচিত হয়ে যায়। তবে নাটকটি কিছু সমালোচনাও কুড়িয়েছে, বিশেষ করে অশ্লীল সংলাপ নিয়ে।
চতুর্থ সিজন প্রচারিত হয়েছিল ২৪ ডিসেম্বর, ২০২২ সালে। তারপর থেকে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন পঞ্চম সিজনের জন্য।
নাটকটিতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবনাম ফারিয়া, সঞ্জনা সরকার, ফারিয়া শহরীন, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারী, পারসা ইভানা, আশুতোষ সুজন, মুনিরা মিঠু, আবদুল্লাহ রানা, পাভেল আর শিমুলসহ অনেকেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর