ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ দেখা যাবে ৫০ টাকায়
ডুয়া ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে এই সিরিজের প্রথম টেস্ট। আসন্ন ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ৫০ টাকা। সাত ক্যাটাগরির টিকিটের মধ্যে সর্বোচ্চ দাম ৫০০ টাকা।
আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। যার জন্য টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল (শুক্রবার) সকাল ১০টা থেকে। মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায় মিলবে প্রথম টেস্টের টিকিট। এ ছাড়া শনিবার সকাল ১০টায় সিলেট স্টেডিয়াম কাউন্টার থেকে সরাসরি টিকিট কেনা যাবে।
বিভিন্ন ক্যাটাগরির টিকিট মূল্য:গ্র্যান্ড স্ট্যান্ড: ৫০০ টাকাক্লাব হাউজ: ২৫০ টাকাশহীদ আবু সাঈদ স্ট্যান্ড: ১০০ টাকাগ্রিন হিল এরিয়া: ৫০ টাকাইস্টার্ন গ্যালারি (৩ নম্বর গেট): ৫০ টাকাইস্টার্ন গ্যালারি (২ নম্বর গেট): ১৫০ টাকাশহীদ তুরাব স্ট্যান্ড (ওয়েস্ট গ্যালারি): ৫০ টাকা
এর আগে ১৫ এপ্রিল টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছায় জিম্বাবুয়ে দল। পরদিন তারা টেস্ট ম্যাচের ভেন্যু সিলেটে উড়াল দেয়। অন্যদিকে গত ১৩ এপ্রিল থেকে সিলেটে টাইগারদের ক্যাম্প শুরু হয়েছে। প্রথমদিনের ৮ ক্রিকেটার নিয়ে শুরু হওয়া এই ক্যাম্পে পরদিন কোচিং স্টাফ এবং বাকি ক্রিকেটাররা অনুশীলনে যোগ দেন।
দুই দলের শেষবারের দেখায় ২০২১ সালে হারারেতে স্বাগতিক জিম্বাবুয়েকে টেস্টে ২২০ রানে হারায় বাংলাদেশ। সবমিলিয়ে দুই দল ১৮টি টেস্টে মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশ ৮ এবং জিম্বাবুয়ে জিতেছে ৭টিতে। টাইগারদের বিপক্ষে রোডেশিয়ানরা সর্বশেষ টেস্ট ম্যাচ জিতে ২০১৮ সালে। সিলেটে প্রথম টেস্ট শেষে বাংলাদেশ-জিম্বাবুয়ে চট্টগ্রামে যাবে। সেখানে দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল, শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান (সাবেক জহুর আহমেদ চৌধুরী) স্টেডিয়ামে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬