ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
স্থলপথে ভারত থেকে সুতা আমদানি বন্ধ
ডুয়া নিউজ: প্রতিবেশি দেশ ভারত থেকে বেনাপোল, ভোমরা, সোনামসজিদ, বাংলাবান্ধা এবং বুড়িমারী স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুবিধা বাতিল করে প্রজ্ঞাপন দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ওই সব স্থলবন্দর দিয়ে মূলত ভারত থেকে সুতা আমদানি হতো। এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) এ–সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে সংস্থাটি। ২০২৪ সালের ২৭ আগস্ট জারি করা প্রজ্ঞাপন সংশোধন করে নতুন এই প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভারত থেকে বিভিন্ন স্থলবন্দর ও কাস্টমস হাউজের মাধ্যমে ডাম্পিং মূল্যে সুতা ও কাপড় আমদানি হয়ে স্থানীয় বাজারে প্রবেশ করায় দেশীয় টেক্সটাইল খাতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হয়। এ পরিস্থিতিতে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) প্রধান উপদেষ্টা ও সরকারের সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছিল।
রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশীয় টেক্সটাইল শিল্পের বর্তমান সংকট ও নানা সমস্যার চিত্র তুলে ধরেন বক্তারা। তারা জানান, দীর্ঘদিন ধরেই দেশের টেক্সটাইল খাত নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি, ডলার সংকট, ব্যাংক সুদের হার ১৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি, এলডিসি থেকে উত্তরণের শর্ত পূরণের অজুহাতে রপ্তানিতে নগদ প্রণোদনার অস্বাভাবিক হ্রাস এবং টাকার অবমূল্যায়নের ফলে কর্মপরিধির জন্য প্রয়োজনীয় মূলধনের ঘাটতি।
এই প্রেক্ষাপটে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান সুতা আমদানির ক্ষেত্রে স্থলবন্দর ব্যবহার নিষিদ্ধ করে সংশ্লিষ্ট আদেশ জারি করেন। তবে সমুদ্রপথ কিংবা অন্যান্য পথ ব্যবহার করে সুতা আমদানি করা যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ