ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
টাইমস স্কয়ারে বৈশাখ উদযাপন
ডুয়া ডেস্ক: বাঙালির সংস্কৃতির ঐতিহ্যা পহেলা বৈশাখ। প্রাণের উচ্ছ্বাস আর হৃদয়ের উষ্ণতা ছড়িয়ে দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে। বিশ্ববিখ্যাত টাইমস স্কয়ার এবং প্রবাসী বাঙালিদের অন্যতম প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসে আয়োজিত ‘মঙ্গল শোভাযাত্রা’ এবং শতকণ্ঠে ‘এসো হে বৈশাখ’ পরিবেশনার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করেন প্রবাসীরা।
১২ ও ১৩ এপ্রিল দুই দিনব্যাপী এই আয়োজন উৎসর্গ করা হয় বাঙালি শিল্প-সাহিত্য-সংস্কৃতির অগ্রদূত প্রফেসর ড. সঞ্জিদা খাতুনের স্মৃতির প্রতি। বৈরী আবহাওয়া সত্ত্বেও শনিবার (১২ এপ্রিল) টাইমস স্কয়ারে বিপুল সংখ্যক শিল্পী ও শ্রোতা অংশগ্রহণ করেন। বৈশাখ বরণের প্রতিটি মুহূর্তে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।
'এনআরবি ওয়ার্ল্ডওয়াইড'-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানমালার সমাপনী দিন ছিল রোববার (১৩ এপ্রিল)। ডাইভার্সিটি প্লাজায় প্রবাসী বাঙালিদের ঢল নামে রঙিন পোশাক ও ঐতিহ্যবাহী সাজে। নাচ, গান, কবিতা আর সংস্কৃতির মেলবন্ধনে সকলেই বাংলা সংস্কৃতিকে বুকে লালন করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অংশ নেয় বহু সংগঠন। যার মধ্যে ছিল—বহ্নিশিখা সঙ্গীত নিকেতন, রবীন্দ্র একাডেমি, আড্ডা, বিপা, উদীচীসহ একাধিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান। আয়োজনের নেতৃত্বে ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়।
বৈশাখী মেলা উদযাপন কমিটির এই আয়োজনে গান পরিবেশন করেন খ্যাতিমান ও উদীয়মান শিল্পীরা—সবিতা দাস, শাকিলা রুনা, রুনা রায়, পপি পাল, অরুনা সাহা, কানিজ আয়েশা, রাজু বিশ্বাস, সুপ্রিয়া চৌধুরী, জুলি খাস্তগীর, অনিন্দিতা ভট্টাচার্য, সৃজিতা দাস হিরা, মুনমুন সাহা, সুমিত্রা সেন ভৌমিক, দীপক দাস, সুশীল সিনহা, শিখা রানী ঠাকুর প্রমুখ।
এই আয়োজনে উঠে আসে বাংলা সংস্কৃতির প্রাণ, ঐতিহ্য আর অসাম্প্রদায়িক চেতনা—যা প্রবাসেও বাঙালির শিকড়কে ধরে রাখে দৃঢ়তায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)