ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মালদ্বীপে প্রবাসী সাংবাদিকদের নিয়ে হাইকমিশনের বৈঠক
মালদ্বীপে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ হাইকমিশন এক মতবিনিময় সভার আয়োজন করেছে। শনিবার (১৯ জুলাই) মালদ্বীপের রাজধানী মালেতে চিত্রন বাই লেমন গ্রাস রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। উপস্থিত ছিলেন হাইকমিশনের তৃতীয় সচিব মো. জিল্লুর রহমান এবং প্রবাসী সাংবাদিক ফোরাম মালদ্বীপ-এর নেতৃবৃন্দ।
সভায় অংশ নেন ফোরামের সভাপতি ও ঢাকা পোস্টের প্রতিনিধি এমরান হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি ওমর ফারুক খন্দকার, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান (প্রবাস মেলা), সহ-সভাপতি মো. রবিউল আলম (ওয়ান নিউজ বিডি), যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ কাদের (জি টিভি), সহ-সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা (বাংলা টিভি), কোষাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন রাজু (একুশের সংবাদ) প্রমুখ।
ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রবাসী সাংবাদিকদের পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, দেশের বাইরে থেকেও সাংবাদিকরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। প্রবাসীদের জীবন, সমস্যা ও সাফল্য তুলে ধরার মাধ্যমে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। হাইকমিশন সবসময় মিডিয়াবান্ধব নীতিতে অটল থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
তিনি দ্রুত ও সমন্বিত তথ্য আদান-প্রদানের লক্ষ্যে একটি যৌথ যোগাযোগ প্ল্যাটফর্ম গঠনের পরামর্শ দেন। একইসঙ্গে জানান, প্রবাসীদের সমস্যার দ্রুত সমাধানে হাইকমিশন সদা প্রস্তুত এবং যেকোনো প্রয়োজনে হটলাইন নম্বরে যোগাযোগ করা যাবে।
সভায় অংশ নেওয়া সাংবাদিকরা প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা, হাইকমিশনের সেবা প্রাপ্তি, যোগাযোগ সহজীকরণসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং ভবিষ্যতে এ ধরনের সভা নিয়মিত আয়োজনের আহ্বান জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর