ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বৈশাখ অনুষ্ঠানের সহযোগিতায়
ঢাবি অ্যালামনাই-কে ১ লক্ষ টাকা অনুদান দিলেন শিল্পী রানী
ডুয়া নিউজ: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া) কর্তৃক আয়োজিত বৈশাখী মিলনমেলা-২০২৫ উপলক্ষে সংগঠনের সদস্য শিল্পী রানী দত্ত ১ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। আগামী ২৬ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত বর্ণিল পরিবেশে বৈশাখী মেলার আয়োজন করা হবে।
রবিবার (১৩ এপ্রিল) ডুয়া’র আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানীর হাতে অনুদানের টাকা তুলে দেন শিল্পী রানী দত্ত।
অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্য সৈয়দ আমিনুর রহমান মাইকেল, আবদুস সাত্তার মিয়াজী, মো. বায়েজীদ বোস্তামী, নিলোফার চৌধুরী মনি, সুপ্রিয়া দাস, পারভীন সুলতানা রাব্বী প্রমুখ উপস্থিত ছিলেন।
শামসুজ্জামান দুদু ও আবদুল বারী ড্যানী শিল্পী রানী দত্তের এ স্বতঃস্ফূর্ত উদ্যোগকে স্বাগত জানান। তাঁরা বলেন, "বাংলা নববর্ষের এ আনন্দময় মুহূর্তে শিল্পী রানীর আর্থিক সহায়তা আমাদের জন্য উৎসাহব্যঞ্জক এবং আনন্দের। এ অনুদান আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করবে। আমরা আশা করি, অন্যান্য সদস্যরাও রানী দত্তের মতো আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসবেন।”
প্রসঙ্গত, শিল্পী রানী দত্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৯৮৭-৮৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি একজন সমাজকর্মী। নারী ও শিশুদের কল্যাণে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত। বর্তমানে তিনি গাজীপুরের বেশ কয়েকটি স্কুল ও কলেজের সভাপতির দায়িত্ব পালন করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)