ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
প্রবাসে পান্তা-ইলিশে বর্ষবরণ, সিডনিতে মিলনমেলা
ডুয়া ডেস্ক : বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়েছে প্রাণবন্ত বর্ষবরণ ও বৈশাখী আড্ডা। রোববার (১৩ এপ্রিল) এই আয়োজনে অংশ নেন ‘এসএসসি ৯২’ গ্রুপের বন্ধুরা। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রফিক শাহীন।
সিডনির বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী বন্ধু-বান্ধবেরা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত একত্রিত হয়ে বৈশাখী আয়োজনে মাতেন। সঙ্গে এনেছিলেন নিজেদের প্রস্তুত করা বৈচিত্র্যময় খাবার। ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ছাড়াও ছিল নানা রকমের ভর্তা, সবজি, মিষ্টান্ন এবং পিঠা-পুলি।
অনুষ্ঠানে বাংলা সংস্কৃতির ছোঁয়া দিতে চারুকলা ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্রী দীপা ইসলাম প্রদর্শন করেন তাঁর কিছু চিত্রশিল্প। বিকেলে আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল সংগীত পরিবেশনা। সিডনির জনপ্রিয় 'স্বপ্ন' ব্যান্ডের মিঠু, ইভানা, রুবা ও আজগরসহ আরও অনেকেই গান পরিবেশন করে অনুষ্ঠানে প্রাণ সঞ্চার করেন।
বৈশাখী এ আড্ডা শুধু খাবার আর সংগীতেই সীমাবদ্ধ ছিল না, বরং প্রবাসে বাঙালিয়ানা টিকিয়ে রাখার এক চমৎকার মিলনমেলায় পরিণত হয়েছিল পুরো আয়োজন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল