ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
রাশিয়া-ক্রোয়েশিয়া সফর
দেশে ফিরেছেন সেনাপ্রধান
ডুয়া নিউজ: রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আজ শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
পোস্টে জানানো হয়, সফরকালে সেনাবাহিনী প্রধান রাশিয়া ও ক্রোয়েশিয়ার বিভিন্ন সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেন। রাশিয়ার সেনাবাহিনী প্রধান, ডেপুটি ডিফেন্স মিনিস্টার এবং ক্রোয়েশিয়ান সশস্ত্র বাহিনীর প্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
৭ এপ্রিল তিনি রাশিয়ার উপ-প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল আলেকজান্ডার ফোমিনের সঙ্গে বৈঠকে বসেন। আলোচনায় উঠে আসে সেনাবাহিনীর পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, যেমন প্রশিক্ষণ সহযোগিতা, দ্বিপাক্ষিক সম্পর্ক, জনশক্তি রপ্তানি, উচ্চশিক্ষা, আঞ্চলিক নিরাপত্তা ও যৌথ সামরিক প্রশিক্ষণ।
এরপর ৮ এপ্রিল রাশিয়ার সেনাবাহিনী প্রধান জেনারেল ওলেগ সালিউকভের সঙ্গে তাঁর বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি, প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময় এবং ভবিষ্যৎ যৌথ সামরিক মহড়া নিয়ে আলোচনা হয়।
এছাড়া, রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান ‘রোসাটম’-এর মহাপরিচালকের সঙ্গে বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তা এবং নির্ধারিত সময়ে জাতীয় গ্রিডে সংযোগ দেওয়ার বিষয়ে আলোকপাত করা হয়। পাশাপাশি, ‘রোস্টেক’ এবং ‘রোজোবোরন এক্সপোর্ট’-এর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎকালে সামরিক সহযোগিতা জোরদারে ফলপ্রসূ আলোচনা হয়।
১০ এপ্রিল ক্রোয়েশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল তিহোমির কুন্দিদের সঙ্গে তাঁর বৈঠকে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, সম্ভাব্য প্রতিরক্ষা শিল্প স্থাপন, যৌথ মহড়া এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়।
উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান ৬ এপ্রিল রাশিয়া সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এবং পরে ১০ এপ্রিল ক্রোয়েশিয়ায় পৌঁছান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ