ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ; আবেদন আজই
ডুয়া ডেস্ক: বিদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির ‘ভাইস চ্যান্সেলর ইন্টারন্যাশনাল স্কলারশিপ’-এ ২০২৫ সালের আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান।
এই স্কলারশিপের আওতায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহী বিদেশি শিক্ষার্থীরা টিউশন ফি-এর ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনকারীদের অবশ্যই নির্দিষ্ট কিছু যোগ্যতা পূরণ করতে হবে, যেমন—অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বাইরের দেশের নাগরিক হওয়া, নতুন শিক্ষার্থী হওয়া এবং পূর্ববর্তী পড়াশোনায় কমপক্ষে ৬.০ জিপিএ অর্জন করা। এ হিসেবে বাংলাদেশি শিক্ষার্থীরাও স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
গ্রিফিথ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা, দিকনির্দেশনা এবং সহায়তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানটি ২০০টিরও বেশি ডিগ্রি প্রোগ্রাম অফার করে এবং গবেষণা ও শিক্ষার গুণগত মানে রয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি।
২০২৩ সালের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বারোমিটার সার্ভে অনুযায়ী, গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের ৯৪ শতাংশ শিক্ষার্থী তাদের শিক্ষাজীবনে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয়টিতে পড়ান অস্ট্রেলিয়ার বিভিন্ন অ্যাওয়ার্ডপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকরা।
আবেদনের যোগ্যতা:
- অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ছাড়া অন্য দেশের নাগরিক হতে হবে
- আবেদনকারীকে নতুন শিক্ষার্থী হিসেবে ভর্তি প্রস্তাব পেতে হবে
- পূর্বের পড়াশোনায় ন্যূনতম GPA ৬.০ থাকতে হবে
- স্নাতক বা স্নাতকোত্তর কোর্সে ভর্তি হওয়ার জন্য একাডেমিক ও ইংরেজি ভাষার দক্ষতা থাকতে হবে
- ২০২৪, ২০২৫ অথবা ২০২৬ সালে পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে শুরু করতে হবে পড়াশোনা
আবেদন শেষ তারিখ:১২ এপ্রিল, ২০২৫।
বিস্তারিত আবেদন পদ্ধতি জানতে এবং আবেদন করতে ভিজিট করুন গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত