ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
বিদেশিদের চোখে নতুন বাংলাদেশের সম্ভাবনা
ডুয়া নিউজ: রাজধানী ঢাকায় বিশাল আয়োজনের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সামনে নতুন বাংলাদেশের ধারণা উপস্থাপন করা হয়েছে। চার দিনের এই সম্মেলনের মাধ্যমে ২০৩৫ সালের বাংলাদেশের রূপরেখা তুলে ধরা হয়েছে, যেখানে রাজনৈতিক দলগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল দৃশ্যমান।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) জানিয়েছে, সম্মেলনের ফলে দেশের জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগের একটি সুসংগঠিত পাইপলাইন তৈরি হয়েছে, যা আগামীতে দেশি ও বিদেশি বিনিয়োগের প্রবাহ বাড়াতে সহায়তা করবে।
বৃহস্পতিবার স্থানীয় একটি হোটেলে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে বিডার 'হেড অব বিজনেস ডেভেলপমেন্ট' নাহিয়ান রহমান জানান, সাড়ে ৪০০ বিদেশি বিনিয়োগকারী ইতিবাচক ধারণা পেয়েছেন এবং তারা নতুন বাংলাদেশের সম্ভাবনা দেখে দেশে ফিরে গেছেন।
তিনি আরও বলেন, বিদেশি বিনিয়োগ সাধারণত বাস্তবায়ন হতে ১৮ থেকে ২৪ মাস সময় নেয়, তাই সম্মেলনের মাধ্যমে গঠিত নেটওয়ার্ক কাজে লাগানো হবে। বিনিয়োগকারীরা নীতির ধারাবাহিকতা এবং সম্পদের সহজলভ্যতা সম্পর্কিত কিছু চ্যালেঞ্জ উত্থাপন করেছেন, যার সমাধানে কাজ করা হচ্ছে।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এবং বিডার মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন অনুবিভাগের নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ মাহবুব।
সম্মেলনের পর জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ব্যবসায়ীদের প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে এবং বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গে পরিণত করার প্রতিশ্রুতি দেন।
সম্মেলনের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের সম্ভাবনা ও নতুন সেক্টরের সুযোগ তুলে ধরা হয়েছে। বিশেষ করে, চীনা পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে ১৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
কমিশন সদস্যরা দেশের বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী নীতির ধারাবাহিকতা রক্ষার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেছেন। সম্মেলনে ৪০টিরও বেশি দেশের সাড়ে ৪০০ বিদেশি বিনিয়োগকারী অংশগ্রহণ করেছেন। যাদের মধ্যে গুরুত্বপূর্ণ একটি অংশ ছিল চীনের। সম্মেলনের প্রথম দিনে বিদেশি বিনিয়োগকারীরা চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের