ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
স্বর্ণের দাম বেড়ে ভরি ১ লাখ ৬০ হাজার ছুঁইছুঁই
ডুয়া নিউজ: মাত্র দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪০৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা—যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি ১ লাখ ৫১ হাজার ৭৯৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৩০ হাজার ১১২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭ হাজার ৩৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানায়, ‘স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সার্বিক বিবেচনায় এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম শুক্রবার (১১ এপ্রিল) থেকে কার্যকর হবে।’
এর আগে, ৮ এপ্রিল স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ২৪৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের মূল্য নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা।
চলতি বছরে এ পর্যন্ত ১৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যার মধ্যে ১৪ বার দাম বেড়েছে এবং কমেছে মাত্র ৫ বার।
প্রসঙ্গত, ২০২৪ সালে মোট ৬২ বার স্বর্ণের দাম পরিবর্তন হয়েছিল—এর মধ্যে ৩৫ বার বাড়ানো হয়েছিল এবং ২৭ বার কমানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক