ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
বাংলাবান্ধা দিয়ে ভারত হয়ে নেপাল গেল আলু
ডুয়া নিউজ: বাংলাদেশের জন্য পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। তবে এর কোনো প্রভাব পড়েনি দেশের চারদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায়।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলেছে বলে জানিয়েছেন বন্দরটির ম্যানেজার আবুল কালাম আজাদ।
নিয়মিত আলু রপ্তানির অংশ হিসেবে বৃহস্পতিবার নেপালে ১৪৭ মেট্রিক টন আলু পাঠানো হয়েছে।
এ বিষয়ে বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন বলেন, “বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আজ ১৪৭ মেট্রিক টন আলু নেপালে গেছে। এখন পর্যন্ত মোট ৩৪০২ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি করা হলো।”
বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের বিষয়ে ভারতের অর্থ মন্ত্রণালয় কাস্টমসে একটি চিঠি পাঠালেও, বন্দরটির আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ভুটান থেকে ২৯ ট্রাক পাথর, নেপাল থেকে ১১ ট্রাক আখের চিটাগুড়, ভারত থেকে ৫ ট্রাক আতপ চাল, নেপাল থেকে ৩ ট্রাক কাচ ও ভারত থেকে ১ ট্রাক পাথর দেশে এসেছে।
অন্যদিকে, নেপালে রপ্তানি হয়েছে ৮ ট্রাক রো-জুট, ৭ ট্রাকে ১৭১ মেট্রিক টন ফ্রেশ আলু, ৬ ট্রাক টিস্যু পেপার ও ২ ট্রাক কটন র্যাগসসহ বিভিন্ন পণ্য।
বাংলাদেশ থেকে এ বন্দর দিয়ে ভারত ও নেপালে পাট, ওষুধ, প্রাণ ও ওয়ালটনের পণ্য, জুস, মোটরসাইকেল ও ব্যাটারিসহ বিভিন্ন পণ্য রপ্তানি হচ্ছে। অন্যদিকে, ভারত থেকে মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, যন্ত্রাংশ, প্লাস্টিক দানা, রেললাইনের স্লিপার, খৈল, আদা ও চিটাগুড় আমদানি করা হয়।
বাংলাবন্ধা স্থলবন্দরের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, “ভারত সরকার ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করলেও স্বাভাবিক রয়েছে আমাদের স্থলবন্দর। আগের দিনের মতোই আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রয়েছে। সকাল থেকে বন্দর সংশ্লিষ্ট দেশগুলোতে আমদানি পণ্য প্রবেশ করছে ও রপ্তানি হওয়া পণ্য বাংলাদেশ থেকে যাচ্ছে। বিকেল ৪টা পর্যন্ত বন্দরটিতে ৪৯ ট্রাক পণ্য আমদানি, ২৪ ট্রাক রপ্তানি পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া করেছে।”
গত মঙ্গলবার (৮ এপ্রিল) ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে পাঠানোর সুবিধা বাতিল করে দেয় দেশটি। এর ফলে বুধবার থেকে ভুটান, নেপাল ও মিয়ানমারের সঙ্গে সহজ ও স্বল্প খরচে বাণিজ্যের পথ বন্ধ হয়ে গেলেও, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম এখনো স্বাভাবিকভাবে চালু রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী