ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
দুদক কার্যালয়ে গেলেন হাসনাত-সারজিস, কারণ যা জানা গেল
ডুয়া ডেস্ক: দুর্নীতি সংক্রান্ত অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।
বুধবার (৯ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে দুদক কার্যালয় থেকে বের হওয়ার পর তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, “আমরা কিছু অভিযোগ নিয়ে দুদকে এসেছি। আমাদের অভিযোগগুলো আমরা লিখিতভাবে জানিয়ে দিয়েছি।”
অভিযোগের বিস্তারিত জানতে চাওয়া হলে তিনি বলেন, “এটি একটি অত্যন্ত গোপনীয় বিষয়। যদি এখনই তা প্রকাশ করি তাহলে আর গোপনীয় থাকবে না। তাছাড়া অপরাধীরা তখন সতর্ক হয়ে যাবে।”
অন্যদিকে সারজিস আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “অতীতে দুদককে ব্যবহার করে অনেকেই নিজেদের সাম্রাজ্য গড়ে তুলেছে। অনেক সাধারণ মানুষকেও বিনা অপরাধে হয়রানি করা হয়েছে। তবে এখন আমরা এমন কিছু প্রত্যাশা করি না। আমাদের কিছু অভিযোগ ছিল, সেটি আমরা লিখিতভাবে জানিয়েছি এবং সেটি জানাতেই আমরা এখানে এসেছি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের