ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
স্বর্ণের দাম কমল ভরিতে ১২৪৮ টাকা
ডুয়া নিউজ: টানা চার দফা বাড়ার পর দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। সে হিসেবে ভরিপ্রতি কমেছে ১ হাজার ২৪৮ টাকা।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম হবে ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি দাম ১ লাখ ৪৯ হাজার ৪৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দাম ১ লাখ ২৮ হাজার ১৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। নতুন দাম আগামীকাল (৯ এপ্রিল) থেকে কার্যকর হবে।
এতদিন দেশের বাজারে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ছিল ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা, যা গত ২৯ মার্চ থেকে কার্যকর হয়।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসে মোট ১৭ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ১৪ বার দাম বেড়েছে এবং ৩ বার দাম কমেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ