ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৈশাখী স্মরণিকা চুড়ান্ত
ডুয়া নিউজ: আগামী ২৬ এপ্রিল (শনিবার) ঢাকা ইউনির্ভাসিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র বৈশাখী উৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে একটি মনোরম স্মরণিকা প্রকাশ করা হবে।
আজ মঙ্গলবার (০৮ এপ্রিল) স্মরণিকা উ-কমিটির এক সভা ডুয়া’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় উপ-কমিটির আহ্বায়ক আশরাফুল হক মুকুল সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন কমিটির সদস্য আবদুস সাত্তার মিয়াজী, মোহাম্মদ মশিউর রহমান, অধ্যাপক জাকির হোসেন জামাল, অধ্যাপক মিজানুর রহমান শেলী, মোঃ শামসুল আলম দুলাল, ফকির ফারুক আহমেদ, এস এম বিপাশ আনোয়ার, এস এম মঞ্জুর রশিদ, ড. নাঈমা খানম ও মোঃ মফিজ লিটন।
সভায় জানানো হয়, স্মরণিকার জন্য এ পর্যন্ত ১০টির বেশি প্রবন্ধ পাওয়া গেছে। সভায় প্রাপ্ত প্রবন্ধগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রবন্ধগুলোর মধ্যে ৭টি প্রবন্ধ চুড়ান্তভাবে নির্বাচন করা হয় এবং সেগুলো অবিলম্বে মুদ্রণের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আরও জানানো হয়, স্মরণিকার জন্য বিশিষ্ট লেখকদের আরও ৩-৪টি প্রবন্ধ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেসব প্রবন্ধও আলোচনা স্বাপেক্ষে মুদ্রণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন ডুয়া’র সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী ও সদস্য (দপ্তর) বায়েজীদ বোস্তামী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা