ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
এশীয় ক্রেতাদের জন্য তেলের দাম কমানোর ঘোষণা সৌদির
ডুয়া ডেস্ক: আগামী মে মাস থেকে এশীয় ক্রেতাদের জন্য জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রায়ত্ত তেল উত্তোলন ও বিপণনকারী প্রতিষ্ঠান সৌদি আরামকো রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
বিবৃতিতে আরামকোর পক্ষ থেকে বলা হয়েছে, ‘আগামী ১ মে থেকে এশীয় ক্রেতারা সৌদি আরামকোর ফ্ল্যাগশিপ পণ্য আরব লাইট ক্রুডসহ অন্যান্য সব তেলে প্রতি ব্যারেলে (এক ব্যারেল=১৫৯ লিটার) ২ দশমিক ৩০ ডলার ছাড় পাবেন।’
জ্বালানি তেলের বাজার পর্যবেক্ষণকারীদের মতে, করোনা মহামারির পর থেকে ডলারের মানে যে অস্থিরতা দেখা দিয়েছে, তা জ্বালানি তেল ক্রয়ে প্রভাব ফেলেছে। এই পরিস্থিতিতে অনেক দেশ ডলারের মজুত ধরে রাখতে তেল ক্রয়ের পরিমাণ কমিয়ে দিয়েছে।
এদিকে, জ্বালানি তেল উত্তোলন ও বিপননকারী দেশগুলোর জোট ওপেক প্লাস সম্প্রতি তেলের উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বাজার বিশেষজ্ঞদের ধারণা, সৌদি আরব এই সিদ্ধান্ত নিয়েছে তেলের বিক্রি বাড়ানোর উদ্দেশ্যে। এর আগেও সৌদি আরব এশীয় ক্রেতাদের জন্য মূল্যছাড় দিয়েছে, তবে এবারের ছাড়টি অনেক বেশি বলে উল্লেখ করেছেন বাজার বিশ্লেষকরা।
করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনীতিতে যে ধাক্কা লেগেছিল, তার প্রভাব ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত চলতে থাকে। ২০২২ সাল থেকে ২০২৪ সালের শুরু পর্যন্ত আন্তর্জাতিক তেলের বাজারে মন্দাভাব লক্ষ্য করা গিয়েছিল। ওই সময়ে লোকসান ঠেকানোর জন্য ওপেক প্লাস দৈনিক তেলের উত্তোলন কমানোর সিদ্ধান্ত নেয়। সৌদি আরব ছিল এই সিদ্ধান্তের প্রস্তাবক এবং তা কার্যকরকারী দেশ।
এ প্রসঙ্গে বাজার পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা ক্যালাম ম্যাকফারসন রয়টার্সকে বলেন, “বর্তমানে আন্তর্জাতিক বাজারে ইরাক ও কাজাখস্তানের তেলের সরবরাহ বাড়ছে। এ দুই দেশের ক্রেতাদের বেশিরভাগই এশীয় এবং তাদের অনেকেই এক সময় সৌদি তেলের ক্রেতা ছিল। আমার ধারণা, নিজেদের ক্রেতাদের ফিরে পেতে এই মূল্যছাড় দিয়েছে সৌদি আরব।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’