ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল
ডুয়া ডেস্ক: চলতি বছরের (২০২৫) হজের প্রথম ফ্লাইট আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
ধর্ম উপদেষ্টা জানান, ভিসা প্রক্রিয়াকরণ অল্প কিছু দিনের মধ্যে সম্পন্ন হবে এবং হজযাত্রীরা ২৯ এপ্রিল থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ফ্লাইট শিডিউল অনুযায়ী যাত্রা শুরু করবেন।
তিনি আরও বলেন, অনলাইন প্লাটফর্মে বাড়িভাড়ার রিকোয়েস্ট সাবমিট এবং অনুমোদন না হওয়ায় ১০,৪৮৭ জন হজযাত্রী যেতে না পারার শঙ্কা রয়েছে। তবে কোনো এজেন্সির অবহেলা বা গাফলতির কারণে যদি হজযাত্রী না যেতে পারেন। তবে তার দায়ভার ওই এজেন্সির উপর থাকবে।
খালিদ হোসেন জানান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কঠোর তত্ত্বাবধানে, মনিটরিং এবং ফলোআপ তৎপরতার ফলে সৌদি সরকারের নির্ধারিত সময়সীমা (১৪ ফেব্রুয়ারি) এর মধ্যে বেসরকারি এজেন্সির মাধ্যমে নিবন্ধিত হজযাত্রীদের জন্য মিনা ও আরাফায় তাবু বরাদ্দ এবং ক্যাটারিং সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পন্ন করা হয়েছে।
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সূত্রে জানা গেছে, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭,১০০ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে ৫,২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১,৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করবেন।
এছাড়া হিজরি ১৪৪৬ সনের ৯ জিলহজ (চাঁদ দেখা সাপেক্ষে) ২০২৫ সালের ৪ বা ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের