ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
সরকারি কর্মকর্তাদের জন্য জরুরি নির্দেশনা জারি
ডুয়া ডেস্ক: অন্তর্বর্তী সরকার সরকারি কাজের জন্য বিদেশ ভ্রমণের ক্ষেত্রে একটি নতুন নির্দেশনা জারি করেছে। এতে কর্মকর্তাদের বিদেশ সফরের দিকনির্দেশনায় কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে। এই সংশোধনীগুলি সফরের প্রয়োজনীয়তা নিশ্চিত করার এবং প্রক্রিয়াটি সহজ করার উদ্দেশ্যে করা হয়েছে।
২৩ মার্চ তারিখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা পরিপত্র অনুযায়ী, বিদেশ সফরের অনুমতি নেওয়ার পূর্বে কর্মকর্তাদের ওই সফরের প্রাসঙ্গিকতা ও গুরুত্ব নিয়ে নিশ্চিত হতে হবে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, সরকারি উদ্দেশ্যে বিদেশ সফরকালে কর্মকর্তাদের স্বামী/স্ত্রী এবং সন্তানদের সফরে অন্তর্ভুক্ত করা যাবে না। ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশ ভ্রমণ করা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়াও জরুরি পরিস্থিতি ছাড়া মাননীয় উপদেষ্টা বা সিনিয়র সচিব/ সচিবদের একান্ত সচিব অথবা সহকারী একান্ত সচিবদেরও বিদেশ সফর পরিহার করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের