ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশিদের জন্য লাহোর বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ
ডুয়া ডেস্ক : যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) র্যাংকিংয়ে ২০২৫ সালে বিশ্বের সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ে আছে ইউনিভার্সিটি অব লাহোর। এই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের শিক্ষার্থীরা বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন। কমসটেক এবং ইউনিভার্সিটি অব লাহোরের যৌথ উদ্যোগে এই স্কলারশিপ প্রদান করা হচ্ছে।
এই প্রোগ্রামের আওতায় ফুল টাইম ডিগ্রি, গবেষণা ফেলোশিপ এবং স্বল্পমেয়াদি প্রশিক্ষণ গ্রহণের সুযোগ থাকছে।
অধ্যয়নের বিষয়:
বৃত্তিতে অ্যালাইন হেলথ সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ম্যানেজমেন্ট সায়েন্স, আর্ট অ্যান্ড আর্কিটেকচার, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেটার, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ফার্মেসিতে পড়াশোনার সুযোগ মিলবে।
আবেদনের যোগ্যতা
বাংলাদেশের নাগরিক
বিশ্বের যেকোনো দেশে বসবাসকারী বাংলাদেশের নাগরিকেরাও এ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন
নারী এবং সংখ্যালঘু অগ্রাধিকার দেয়া হবে এ বৃত্তিতে
আবেদনকারীর বয়স ১৭-৪৫ বছর বয়সের মধ্যে
শিক্ষার্থী, তরুণ গবেষক, বিজ্ঞানীরা (পিএইচডি, মাস্টার্স, স্নাতক প্রোগ্রামে ভর্তি অথবা সক্রিয় গবেষণায় জড়িত) এ প্রোগ্রামের জন্য আবেদনের যোগ্য
সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীদের ইকোনমি ক্লাসে যাতায়াতের টিকিট
বিমানবন্দর থেকে যাতায়াতের ব্যবস্থা
টিউশন ফি সম্পূর্ণ মওকুফ
গবেষণা বা প্রশিক্ষণের জন্য সম্মানী
সম্পূর্ণ বিনামূল্যে আবাসনের সুবিধা
আবেদনের পদ্ধতি ও সময়সীমা:
আবেদনের পদ্ধতি ও আবেদনের বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন। আগ্রহীরা ৩০ এপ্রিল ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত