ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
এলপিজির দাম নিয়ে নতুন সিদ্ধান্ত
ডুয়া ডেস্ক : চলতি এপ্রিল মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার (৬ এপ্রিল) বিইআরসি জানায়, ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫০ টাকাই থাকছে।
অন্যদিকে, চলতি মাসে অটোগ্যাসের দাম সামান্য কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬৬ টাকা ৪৩ পয়সা থেকে কমিয়ে ৬৬ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে এই নতুন দাম কার্যকর হবে।
উল্লেখ্য, গত ৩ মার্চ এলপিজির দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়। তার আগের মাসে, ফেব্রুয়ারিতে দাম ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা করা হয়েছিল।
গত বছরে এলপিজি ও অটোগ্যাসের দাম সাতবার বাড়ানো হয়— জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে। অন্যদিকে, দাম কমেছিল চার দফায়— এপ্রিল, মে, জুন ও নভেম্বরে। ডিসেম্বরে দাম অপরিবর্তিত ছিল।
এপ্রিল মাসেও সেই ধারাবাহিকতা বজায় রেখে এলপিজির দাম অপরিবর্তিত রাখল বিইআরসি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের