ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
‘আইএমএফের শর্ত পূরণে প্রয়োজনীয় সবকিছু করছে সরকার’
ডুয়া ডেস্ক : অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলার ঋণচুক্তির চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থছাড় পাওয়ার জন্য তাদের দেওয়া শর্ত পূরণে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সবকিছু করছে। রোববার (৬ এপ্রিল) ঢাকায় সফররত আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আইএমএফের চতুর্থ ও পঞ্চম কিস্তির ঋণ পাওয়ার ক্ষেত্রে আশাবাদী বাংলাদেশ। ঋণ পাওয়ার জন্য তাদের শর্ত পূরণে যা যা করা দরকার, সব করছে সরকার।
এসময় বৈঠকের বিষয়ে তিনি বলেন, দেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে বলে বৈঠকে জানিয়েছে আইএফএফ। তাদের মতে, বাংলাদেশের অর্থনীতি সঠিক পথেই রয়েছে।
এর আগে, ২০২৩ সালের ৩০ জানুয়ারি আইএমএফের সঙ্গে ৪৭০ কোটি ডলারের একটি ঋণচুক্তি করে বাংলাদেশ। একই বছরের ফেব্রুয়ারিতে এ ঋণের প্রথম কিস্তির ৪৭ কোটি ৬৩ লাখ ডলার পায় তৎকালীন সরকার।
পরে ওই বছরেরই ডিসেম্বরে দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ১০ লাখ ডলার এবং ২০২৪ সালের জুনে তৃতীয় কিস্তির ১১৫ কোটি ডলার ছাড় করে আইএমএফ। মোট তিন কিস্তিতে বাংলাদেশ ২৩১ কোটি ডলার পেলেও এখনও বাকি রয়েছে ২৩৯ কোটি ডলার।
এরপর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটলে ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এর মাঝেই ঋণের পরবর্তী কিস্তির অর্থছাড় আর আইএমএফের জুড়ে দেওয়া শর্ত নিয়ে দেখা দেয় জটিলতা।
অন্তর্বর্তী সরকারের ৮ মাসে বাকি ঋণের অর্থছাড়ের বিষয়টি দুই দফায় পেছালেও আগামী জুনেই চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে পাওয়ার আশা করছে সরকার।
মূলত, সেই ঋণের শর্ত পর্যালোচনার জন্যই ঢাকায় পা রেখেছে আইএমএফের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল, যার নেতৃত্ব দিচ্ছেন সংস্থাটির গবেষণা শাখার উন্নয়ন সামষ্টিক অর্থনীতি বিভাগের প্রধান ক্রিস পাপাজর্জিও।
সফরসূচি অনুযায়ী, আগামী ১৭ এপ্রিল সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সফর শেষ করবে আইএমএফের প্রতিনিধিদলটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে