ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
গাজায় ১৫ স্বাস্থ্যকর্মীকে হ-ত্যা করে ভুল স্বীকার ই'সরায়েলের
ডুয়া ডেস্ক: ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) স্বীকার করেছে যে গত ২৩ মার্চ গাজায় ভুলবশত ১৫ জন স্বাস্থ্যকর্মীর ওপর তাদের সেনারা গুলি চালিয়েছিল। আইডিএফের ভাষ্য, তাদের সৈন্যরা হেডলাইট বা জরুরি সংকেতবিহীন সন্দেহজনক যানবাহনের ওপর গুলি চালায়।
তবে, বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ঐ দিনের ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি সেনারা যখন তাদের ওপর গুলি চালায়, তখন অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের গাড়িতে লাল বাতি জ্বলছিল।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২৩ মার্চ রাফার উত্তরে ভিডিওটি ধারণ করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় আইডিএফ জানিয়েছে যে ঘটনার পারিপার্শ্বিকতা ও পরিস্থিতি অনুধাবন করার জন্য প্রচারিত নথি সহ সকল অভিযোগ বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে। ঘটনার রাতে ১৫ জন স্বাস্থ্যকর্মীকে হত্যার পর তাদের ধ্বংসস্তূপের নিচে কবর দেওয়া হয়।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ইসরায়েলি হামলায় একদিনে ৬০ জন ফিলিস্তিনি নিহত এবং কমপক্ষে ১৬২ জন আহত হয়েছেন। ১৮ মার্চ থেকে উপত্যকায় মৃতের সংখ্যা ১ হাজার ৩০০ ছাড়িয়েছে। এছাড়া, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এই সংখ্যা ৫০ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরায়েলি আগ্রাসনে প্রতিদিন গড়ে ১০০ শিশু হতাহত হচ্ছে। ইসরায়েল গাজা থেকে বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদের নির্দেশ দিয়েছে, যার ফলে নতুন করে প্রায় ৩ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। পানি সরবরাহ বন্ধ থাকায় উত্তর গাজায় তীব্র জল সংকট দেখা দিয়েছে।
অন্যদিকে, হামাস জানিয়েছে যে জীবিত জিম্মিদের অর্ধেকেরও বেশি ইসরায়েলের সাম্প্রতিক অবরোধকৃত এলাকায় রয়েছে। গোষ্ঠীটি আরও জানায়, তাদের জীবন ঝুঁকির মধ্যে থাকলেও কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে।
এদিকে, ইসরায়েলি দখলদাররা অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জমি দখলের চেষ্টা অব্যাহত রেখেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত