ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
দুই পক্ষের সংঘর্ষে শতাধিক হা-তবো-মা বি'স্ফোর-ণ, ভিডিও ভাইরাল
ডুয়া ডেস্ক: শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে ।
শনিবার (৫ এপ্রিল) সকালে বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকায় সংঘর্ষটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়ন চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবকলীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছে। এই বিরোধের কারণে আগেও কয়েকবার সংঘর্ষ হয়েছে। শনিবার সকালে একটি তুচ্ছ ঘটনার সূত্র ধরে উভয়পক্ষের সমর্থকরা আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়, এর ফলে স্থানীয় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সংঘর্ষের ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এত দেখা যায়, দুটি পক্ষ খোলা মাঠে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে হাতবোমা নিক্ষেপ করছে। বিস্ফোরণের পর ধোঁয়া সৃষ্টি হয়।
এ বিষয়ে কথা বলার জন্য কুদ্দুস বেপারী ও জলিল মাদবরের ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাদের নম্বর বন্ধ পাওয়া যায়।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আখন্দ জানিয়েছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের