ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ভোমরা স্থলবন্দর হয়ে আট মাসে ২৪৬৫ কোটি টাকার পণ্য রপ্তানি
ডুয়া ডেস্ক : ভোমরা স্থলবন্দর দিয়ে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই থেকে ফেব্রুয়ারি) বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানির পরিমাণ প্রায় ২৪৬৫ কোটি টাকা হয়েছে। এটি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৩১ কোটি ২২ লাখ টাকা বেশি। শুল্ক স্টেশন সূত্রে জানা গেছে, এই সময়ে মোট ২ লাখ ১৩ হাজার ৬৯৮ টন পণ্য ভারতে রপ্তানি করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৩৩ হাজার ৫৪০ টন বেশি।
এ সময়ের মধ্যে রপ্তানি হওয়া পণ্যের মধ্যে রয়েছে গার্মেন্টস বর্জ্য, তাঁতের শাড়ি, রাইস ব্রান অয়েল, মধু, ক্লিনিক ক্লথ, পাটের সুতা, পাটের চট, নারিকেল শলা, প্রাণের জুস, লিচু ড্রিংকস, চানাচুর ও চিপস।
মেসার্স গনি অ্যান্ড সন্সের ব্যবস্থাপক অশোক কুমার জানান, ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা বৃদ্ধির কারণে রপ্তানি আয় বেড়েছে। মেসার্স রাজ ট্রেডিংয়ের স্বত্বাধিকারী জাকির হোসেন মন্টু জানান, তার প্রতিষ্ঠানের রপ্তানি গত বছর থেকে অন্তত ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নাসিম ফারুক খান মিঠু বলেন, ভোমরা স্থলবন্দর সম্ভাবনাময় কারণ এটি কলকাতার কাছাকাছি অবস্থিত এবং যোগাযোগ ব্যবস্থাও ভাল। ফলে ব্যবসায়ীরা এই বন্দর ব্যবহারে আগ্রহী হচ্ছেন।
তবে সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, রপ্তানি বেড়েছে কিন্তু আমদানি কমেছে। বন্দরে সবধরনের পণ্য আমদানির অনুমতি থাকলেও বাস্তবে তা সম্ভব হচ্ছে না, যা ব্যবসায়ীদের জন্য একটি বড় সমস্যা।
ভোমরা শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার মো. আবুল কালাম বলেন, ব্যবসায়ীদের সবধরনের সেবা দেওয়া হচ্ছে এবং অসাধু উপায়ে পণ্য প্রবেশে কড়া নজর রাখা হচ্ছে।
রপ্তানি বৃদ্ধির পরেও আমদানি বাড়ানোর জন্য প্রয়োজনীয় নীতিগত সহায়তার দাবিও জানিয়েছেন ব্যবসায়ীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক