ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
তাপমাত্রা কমবে কবে, জানাল আবহাওয়া অফিস
ডুয়া ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এপ্রিলজুড়ে কেবল মৃদু নয়, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে ঘূর্ণিঝড় এবং কালবৈশাখির শঙ্কাও রয়েছে।
সংস্থাটি জানায়, আগামী ৫ এপ্রিল কোথাও কোথাও এবং ৬ এপ্রিল দেশজুড়ে বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টি থাকতে পারে। বৃষ্টির পর তাপপ্রবাহ কমে আসবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
বুধবার (০২ এপ্রিল) সন্ধ্যা ৬টায় দেওয়া আবাহওয়ার পূর্বাভাসে এমনটায় জানিয়েছে অধিদপ্তর।
আবহাওয়াবিদ অফিসের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শুক্রবার ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট বিভাগের দু-এক জায়গায় এবং শনিবার ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকাসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এদিন সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮ আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বাড়ার প্রবণতা অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে, এরপর ৫ এপ্রিল কোথাও কোথাও বৃষ্টি হতে এবং ৬ এপ্রিল দেশজুড়ে বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টি থাকতে পারে। বৃষ্টির পর তাপপ্রবাহ কমে আসবে।
চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, বঙ্গোপসাগরে একটি থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি নিম্নচাপ/ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। চলতি মাসে পাঁচ থেকে ছয় দিন বজ্র, শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের এবং এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখি ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, এ মাসে দেশে দুই থেকে চারটি মৃদু থেকে মাঝারি এবং দু-একটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের