ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান ড. ইউনূস
ডুয়া ডেস্ক: বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য প্রকাশ করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান।
বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল, বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্যাংকক যাবেন প্রধান উপদেষ্টা। এই সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হতে পারে বলে জানান ড. খলিলুর রহমান।
তিনি আরও বলেন, "প্রধান উপদেষ্টা বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হওয়ায় সব দেশের নেতাদের সঙ্গে পরবর্তী করণীয় বিষয়ে আলোচনা করা প্রয়োজন।"
বিমসটেক সম্মেলনের প্রথম দিন ইয়ুথ কনফারেন্সে অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা, এবং পরদিন সম্মেলনে তিনি তার বক্তব্য দেবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন। সম্মেলনে তিনটি সমঝোতা স্মারক এবং চুক্তি সই হতে পারে।
এদিন ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
বিমসটেক সংক্ষিপ্ত পরিচিতিবিমসটেক বা 'বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন' একটি আঞ্চলিক জোট, যা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশ নিয়ে গঠিত। ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংককে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এই জোটের সূচনা হয় এবং এতে অংশগ্রহণকারী দেশের নামের প্রথম অক্ষরের ভিত্তিতে এর নামকরণ করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে