ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও সদস্য সচিবের ঈদ শুভেচ্ছা
ডুয়া নিউজ: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারি ও তাঁদের সবার পরিবারের সদস্যদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তাঁরা দেশের সর্বস্তরের মানুষদের ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক যৌথ বিবৃতিতে শামসুজ্জামান দুদু ও আবদুল বারী ড্যানী বলেন, এক মাসের পবিত্র সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের দরজায় আনন্দের বার্তা নিয়ে এসেছে। জাতি এমন একটি মুহূর্তে ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে, যখন দেশে ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। দীর্ঘ সাড়ে ১৫ বছরের জগদ্দল পাথরের নিচে থাকা জনগণ জালিমের হাত থেকে মুক্ত হয়ে একটি মুক্ত পরিবেশে শ্বাস নিতে পারছে। দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে এবং স্বস্তি ও শান্তির সঙ্গে চলাফেরা করতে পারছে।
বিবৃতিতে তাঁরা বলেন, এই ঈদ উদযাপন আমাদের এক নতুন সূচনা এবং একটি নতুন সম্ভাবনার দিকে ইঙ্গিত করছে। ঈদের এই আনন্দের মুহূর্তে, আমরা আমাদের মধ্যে ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্য প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েছি। একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে, সহযোগিতা ও সহমর্মিতার সাথে সমাজের উন্নয়ন ও অগ্রযাত্রার পথে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
বিবৃতিতে তাঁরা আশা প্রকাশ করেন যে, ঈদুল ফিতর আমাদের সকলকে নতুন উদ্যম ও শক্তি নিয়ে আলোকিত করবে। আমরা যেন সবাই মিলে দেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে পারি। ঈদ মোবারক!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)