ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
মানবিক সহায়তা নিয়ে মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী
ডুয়া নিউজ: মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত বাড়ছে। আহতদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশটির হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে মানবিক সহায়তা দিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি উদ্ধারকারী দল বিশেষ বিমানে করে রোববার মিয়ানমারে যাচ্ছে।
শনিবার (২৯ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পের ফলে সৃষ্ট বিপর্যয়ের প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার জরুরি ভিত্তিতে ওষুধ, ত্রাণসামগ্রী, উদ্ধার সরঞ্জাম এবং মেডিকেল সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুযায়ী শনিবার (৩০ মার্চ) সশস্ত্র বাহিনীর একটি উদ্ধারকারী দল মিয়ানমারের উদ্দেশ্যে রওনা হবে।
এর আগে শুক্রবার মিয়ানমারে ৭.৭ এবং ৬.৪ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। শক্তিশালী এই ভূমিকম্পের পর এখন পর্যন্ত শতাধিক বিদেশি উদ্ধারকর্মী মিয়ানমারে পৌঁছেছেন এবং শনিবার থেকে উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, কয়েক বছরের সংঘাত ও সহিংসতার সঙ্গে এই ভূমিকম্প নতুন করে বিপর্যয় সৃষ্টি করেছে। এখন পর্যন্ত প্রায় ১,৬০০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের