ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
আপনার ফোনেই পাবেন ভূমিকম্পের সতর্কবার্তা, জেনে নিন পদ্ধতি
ডুয়া ডেস্ক : বিশ্বের বিভিন্ন স্থানে প্রতিদিনই নানা মাত্রার ভূমিকম্প ঘটে। তবে ভূমিকম্পের সঠিক পূর্বাভাস আগে থেকে দেওয়া সম্ভব হয় না। ভূপৃষ্ঠের কম্পন বিশ্লেষণ করে নির্ধারিত সময়েই সতর্কবার্তা পাঠায় গুগলের আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমসহ আরও কিছু অ্যাপ। এই সেবাটি বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও পাওয়া যাচ্ছে।
গুগলের আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম
গুগলের আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম চালু করা একদম সহজ। অ্যান্ড্রয়েড ফোনের "ভূমিকম্প সতর্কতা" বা "আর্থকোয়েক অ্যালার্ট" ফিচারটি অন করলেই এটি সক্রিয় হয়ে যাবে। এই সেবাটি ব্যবহার করতে কোনো অর্থ খরচ করতে হয় না।
গুগল ২০২০ সালে এই সিস্টেমটি চালু করে, যা ভূপৃষ্ঠের কম্পন বিশ্লেষণ করে ভূমিকম্পের সতর্কবার্তা পাঠায়। এটি ভূমিকম্পের উৎস ও মাত্রা সম্পর্কে তথ্য দেওয়ার পাশাপাশি নিরাপদ থাকার নির্দেশনাও দেয়। চাইলে এই সিস্টেম থেকে ভূমিকম্পের বিস্তারিত তথ্য জানা সম্ভব।
কীভাবে আর্থকোয়েক অ্যালার্ট চালু করবেন?
ফোনের সেটিংস অপশনে যান; সেফটি এন্ড ইমারজেন্সি বিভাগে প্রবেশ করুন; সেখান থেকে আর্থকোয়েক অ্যালার্ট অপশনটি নির্বাচন করুন; এরপর আর্থকোয়েক অ্যালার্ট টগলটি অন করুন এবং এটি চালু থাকলে ভূমিকম্পের সময় আপনার ফোনে আপডেট আসবে। তবে চাইলে এই নোটিফিকেশন বন্ধও করতে পারেন।
মাই আর্থকোয়েক অ্যাপ
মাই আর্থকোয়েক অ্যালার্ট হলো একটি ভূমিকম্প পর্যবেক্ষণ অ্যাপ, যা ভূমিকম্প সম্পর্কিত বিভিন্ন তথ্য সরবরাহ করে। এটি সারা বিশ্বে ভূমিকম্প শনাক্ত করতে সক্ষম এবং বিনামূল্যে ডাউনলোড ও ব্যবহার করা যায়।
আর্থকোয়েক নেটওয়ার্ক
আর্থকোয়েক নেটওয়ার্ক আরেকটি জনপ্রিয় অ্যাপ, যা ভূমিকম্পের সতর্কবার্তা পাঠায়। এটি ভূপৃষ্ঠের কম্পন বিশ্লেষণ করে ভূমিকম্পের কেন্দ্র ও আশপাশের এলাকার বাসিন্দাদের সতর্কবার্তা পাঠায়। যদিও আগাম সতর্কবার্তা দেওয়ার বিষয়টি সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়নি, তবুও এটি ভূমিকম্পের তথ্য বিশ্লেষণে কার্যকর। অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট