ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত জনজীবন, থার্মোমিটারে পারদ ৪১ ডিগ্রি
ডুয়া নিউজ: থার্মোমিটারের পারদ ক্রমাগত উপরে উঠছে। এর ফলে তীব্র তাপপ্রবাহ দেখা দিয়েছে। আবহাওয়াবিদদের মতে, আগামীকাল শনিবারও তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। তবে রোববার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে ঢাকাসহ দেশের ১৫টি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এর বিস্তার আরো বৃদ্ধি পেতে পারে। গত কয়েকদিন ধরেই যশোর ও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের সব জেলায় মৃদু দাবদাহ বয়ে যাচ্ছিল। আজ শুক্রবার (২৮ মার্চ) যশোরে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদরা জানান, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস হলে এটিকে মৃদু, ৩৮ থেকে ৪০ ডিগ্রি হলে মাঝারি এবং ৪০ ডিগ্রির বেশি হলে তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়। সেই অনুযায়ী, মার্চ মাসে যশোর ও অন্যত্র তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে।
যশোরের পাশাপাশি ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, লক্ষীপুর, ফেনী এবং খুলনা বিভাগের ৭টি জেলায় তীব্র দাবদাহ রয়েছে। এ কারণে যশোরসহ সারা দেশে জনগণের জীবনের বিভিন্ন স্তরে ভোগান্তির সৃষ্টি হয়েছে। বিশেষ করে ঈদের কেনাকাটা করতে আসা মানুষজন ভোগান্তির শিকার হচ্ছেন।
এছাড়া, শুক্রবার আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গ এবং এর সংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ রয়েছে, এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। শনিবার (২৯ মার্চ) সন্ধ্যা পর্যন্ত সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে, তবে কিছু এলাকাতে তাপমাত্রা বাড়তে পারে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, শনিবার সন্ধ্যা থেকে রোববার (৩০ মার্চ) সন্ধ্যা পর্যন্ত সারাদেশের আবহাওয়াও শুষ্ক থাকতে পারে। তবে রোববার সন্ধ্যা থেকে সোমবার (৩১ মার্চ) সন্ধ্যা পর্যন্ত দিন ও রাতে তাপমাত্রার কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ধিত পাঁচদিনে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের